সন্মানিত হজ্জ যাত্রী ও আল্লাহর মেহমানগন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সনের ১৫ মে (৯ই জিলহজ) পবিত্র আরাফাতের দিন অর্থাৎ এ দিন ইসলামের অন্যতম প্রধান ফরজ ইবাদত “হজ্জ” অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহর মেহমানদের সেবায় “ আকাবা ইন্টারন্যাশনাল” হজ্জ লাইসেন্স নং ৩৪৭, সুদীর্ঘ ২৭ বৎসরের সুনাম সমৃদ্ধ বিশ্বস্ত প্রতিষ্ঠান।
ওলামায়ে হযরতদের সমন্বয়ে সহীহভাবে হজ্জ পালনের প্রতিবারের ন্যায় এবারো আকাবার পক্ষ থেকে প্যাকেজ ঘোষণা করছি।
প্যাকেজ ক্যাটাগরিঃ বিশেষ প্যাকেজ, হজ প্যাকেজ “বি”, হজ প্যাকেজ “এ”, শর্ট প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ
প্যাকেজের মেয়াদকালঃ কম-বেশি ২০ দিন থেকে ৪০ দিন
আবাসন ব্যবস্থা মক্কাঃ হারাম শরীফ থেকে হাঁটা পথের দূরত্ব
আবাসন ব্যবস্থা মদিনাঃ মসজিদে নববী থেকে হাঁটা পথের দূরত্ব
মক্কা ও মদিনাতে রুম সুবিধা : সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রুম, প্রতিটি ফ্লোরে একটি ফ্রিজ, জন প্রতি একটি খাট, কম্বল, মেট্রেস, বেডশীট ও বালিশ, ঠাণ্ডা ও গরম পানির সু ব্যবস্থা, প্রতি রুমে ৫/৬ জন করে থাকবেন । প্রতি রুমে দুজন থাকতে চাইলে মাথাপিছু বাড়তি টাকা যোগ হবে ।
মিনা : মিনায় শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে মেট্রেস, বালিশ এর ব্যবস্থা করা হবে । এজেন্সীর খরচে সৌদি মোয়াল্লিমের ব্যবস্থাপনায় তিন বেলা খাবার পরিবেশন করা হবে ।
আহার : তিন বেলা উন্নতমানের বাংলা/দেশী খাবার ।
পরিবহণ : বিমান/সাউদিয়া এয়ারলাইন্স ।
গাইড : এজেন্সি গড়ে ৪৫ জন হজযাত্রীর জন্য একজন করে গাইড নিযুক্ত করবে। গাইড হজ্জযাত্রীর পক্ষে বাংলাদেশ ও সৌদিআরবে প্রশাসনিক কার্যাদির সমন্বয় এবং হজযাত্রীদের হজ্জের আহকাম ও আরকান পালনে সহায়তা করবেন । এছাড়া তিনি হজযাত্রীদের ধর্মীয় বিষয়ে পরামর্শ প্রদান করবেন । গাইডগণ হজযাত্রীদের ব্যক্তিগত সহকারী বা হজকর্মী নয় এবং কোন গাইড কোন হজ্জযাত্রীর ব্যক্তিগত কাজে সংশ্লিষ্ট হবেন না ।
জিয়ারত : মক্কা-মদিনায় দর্শনীয় স্থান সমূহ জিয়ারতের সুব্যবস্থা ।
কুরবানী : সকল প্যাকেজ কুরবানী ছাড়া । কুরবানীর জন্য নির্দিষ্ট পরিমান সৌদী রিয়াল ধার্য হবে